Patar bashori / পাতার বাঁশরী / Coke Studio Bangla Song Lyrics
Song _ Patar Bashori
Coke Studio Bangla
Singer _ Ishaan,
Sunidhi Nayak,
Adit Rahman
পাতার বাঁশরী পায়েতে ধরি
বেজো না বেজো না এমন
আগুনে জ্বলি আমি কি করে বলি
হারালে কি খুঁজে পাবো মন
বাঁশি আমারে কেবল
মারে বিরহ ছোবল
কেন কানামাছি কেন
এত জ্বালাতন
সকাল গেলো বিকেল ভালো
সন্ধ্যার কালে হায়
মন শিকারি বংশীধারী
মুরালি বাজায়
সুরের কারিগর
ছেড়ে বাড়িঘর
যাওয়া কি গো
এত প্রয়োজন
আগুনে জ্বলি আমি কি করে বলি
হারালে কি খুঁজে পাবো মন
*"*''''''''''''
ফুটিয়া কুসুম কলি ....
ফুটিয়া কুসুম কলি
আপ নি ঝরিয়া যায়
পিরিতি ভাঙিয়া গেলে
বিরহ রাখিয়া যায়
কেতকি কদম
হৃদি মম সপি চরণে
হিয়া থর থর ধরো
খর মধু লগনে
ধরিয়া রাখিতে আঁখি জল
সহেনা মরণ ব্যথা
সহেনা বেদন
চির অভাগী তোমারও লাগি
মরার আগে হয়েছে মরন
আগুনে জ্বলি আমি কি করে বলি
হারালে কি খুঁজে পাবো মন
